ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার

সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) তালিবুর রহমান।


তিনি জানান, আজ বিকেলে ডিবির একটি দল সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাবেক এ মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন।


সবশেষ জাতীয় নির্বাচনে সাবের হোসেন চৌধুরী ঢাকা-৯ আসনের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রিসভায় তাকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়।


এর আগে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।

ads
ads
ads

Our Facebook Page

↑